স্বাগতম

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অফিসিয়াল ওয়েব সাইটে আপনাকে স্বাগতম। সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের সবগুলো বিভাগের মধ্যে আমরা প্রথমবারের মত নিজেস্ব সাইট ওপেন করেছি। এখন থেকে ই/ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষার্থী তাদের নিজ নিজ বাড়িতে বসে বিভাগের এবং কলেজের যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারবে বলে আমরা মনে করি। সেই সাথে তথ্য ও প্রযুক্তিতে আমাদের এ উদ্যোগ অন্য সব বিভাগের কাছে একটা মাইল ফলক হিসেবে পরিগনিত হবে এবং অন্যরাও এ বিষয়ে আগ্রহী হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

এই উদ্যোগ কে সফল করতে আমাদের বিশেষভাবে উৎসাহিত করেছেন অত্র বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান জনাব মোঃ আবু হাম্মদ বাকি বিল্লাহ স্যার, প্রভাষক জনাব মোঃ মঞ্জুরে আলম রাসেল স্যার, জনাবা আয়শা সিদ্দিকা এবং যিনি আমাদের সবচেয়ে বেশি প্রেরণা এবং সর্বদা পাশে থেকে সহযোগিতা করেছেন তিনি হলেন জনাব মোঃ আনোয়ারুল ইসলাম স্যার। আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে তাদের ধন্যবাদ জানাচ্ছি ।

এছাড়া আমাদের প্রিয় সহপাঠী মেহেরুল ইসলাম,রায়হান হাবিব,ফিরোজ সরকার,তানিয়া আক্তার সহ সকলকে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র-ছাত্রী দের উপকারে আসবে।

সব শেষে আমাদের ওয়েব সাইট এ আসার জন্য আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদান্তে

এস এম হারুন অর রশিদ

উদ্যোক্তা ও সাইট ডেভেলপার

নোটিস

২য় বর্ষ নির্বাচনী পরীক্ষার নোটিশ

সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় এর সন্মান ২য় বর্ষের নির্বাচনী পরীক্ষা চলছে।
সকলকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করার জন্য বলা হলো।
Showing posts with label গুপ্ত বংশ. Show all posts
Showing posts with label গুপ্ত বংশ. Show all posts

Friday, 26 September 2014

প্রাচীন বাংলার ইতিহাস(গুপ্ত বংশ)

১. গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রী প্রথম চন্দ্রগুপ্ত।
২. গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।
৩. গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল ?
উঃ দুটি।
৪. গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ?
উঃ প্রথম চন্দ্রবংশ গুপ্ত।
৫। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ?উঃ সমুদ্রগুপ্ত।সিংহ বিক্রম কার উপাধী ছিল?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
৬। অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?
উঃ গুপ্তযুগের।
৭। গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত ?
উঃ সমুদ্রগুপ্তকে।
৮। সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
উঃ ফা-ইয়েন।
৯। ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১০। ফা-হিয়েনের  ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ ।
১১। ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?
উঃ তিন বছর।
১২। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
১৩। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
১৪। আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?
উঃ এরিস্টটল।
——————————